ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবদল নেতা আব্দুর রায়হান নয়নের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি:
জুলাই ২, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়নকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। নয়নের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে এ পদে মনোনিত হওয়ায় জেলা যুবদলের নেতাকর্মীরা এই সংবর্ধনার আয়োজন করেন।

নিজের প্রতিক্রিয়ায় রায়হান বলেন, “২০০০ সাল থেকে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ দিয়ে আমার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। এরপর কলেজ ছাত্রদল, জেলা ছাত্রদল, উপজেলা যুবদল, জেলা যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আজ পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আমার রাজনৈতিক জীবনের বড় অর্জন।”

 

তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, পাবনার অভিভাবক এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি।

আব্দুর রায়হান নয়ন বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে থেকে যে নেতাকর্মীরা পাশে ছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অপরিসীম। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ সামনে আরও শক্তভাবে থাকব। সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

অনুষ্ঠানে জেলা যুবদলের নেতাকর্মীসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!