ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় র‌্যাবের অভিযানে  রাশিয়ান নাগরিকের হারানো আইফোন উদ্ধার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ২০, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নাগরিকের হারানো একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে রাশিয়ান নাগরিকের ব্যবহৃত একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স হারিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৭ ডিসেম্বর ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৬৩৭) দায়ের করা হয়।

জিডির প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি ২০২৬ রাত ৭টার দিকে র‌্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি–২ পাবনার একটি দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন লাইব্রেরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় সংশ্লিষ্ট রাশিয়ান নাগরিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ কর্তৃপক্ষ মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!