ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ২২, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় সড়ক দুর্ঘটনায় পিয়ারুল ইসলাম (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে  সকাল সাড়ে ৭টার দিকে।গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গোরস্থান সংলগ্ন কালভার্টের উপর। সে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায় ২২ জুলাই মঙ্গলবার লাউ নিয়ে হাজির হাটে যাচ্ছিল। এসময় ভ্যানটি কালভার্টের উপর উঠলে এক্সেল ভেঙে পড়ে যায়। হঠাৎ পিছন থেকে একটি অটোভ্যান সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ তাঁকে দ্রত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!