ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার দৈনিক সিনসা পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ৬, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):

পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
৬,জুলাই শনিবার পাবনা প্রেসক্লাব ভিয়াইপি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: ইফতেখার মাহমুদ, সেটেলমেন্ট জোনাল অফিসের প্রধান আফরোজা আক্তার। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম মাহবুব আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহি সম্পাদক আমিনুল ইসলাম খান, পাবনা জেলা কৃষক লীগের সহ সভাপতি  হাবিবুর রহমান  স্টাফ রিপোটার রবিউল ইসলাম রবি, প্রধান শিক্ষক হেলেনা খাতুন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন কবি ড. মুনছুর আলম। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!