ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
জুলাই ৬, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহরে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন ও সদস্য সচিব মনির আহমেদের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন পাবনা শহরের নিউমার্কেট মোড় থেকে শুরু করে ইন্দারা মোড়, আব্দুল হামিদ সড়ক হয়ে জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে মুল মিছিলে অংশ নেয়।এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র এবং শ্লোগানের মাধ্যমে নিজেদের উচ্ছাস প্রকাশ করে।


কর্মীদের উদ্দেশ্যে আব্দুর রায়হান নয়ন বলেন “পাবনা জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও কর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে পালন করবো। আমাদের লক্ষ্য, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, দলকে আরও শক্তিশালী করতে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাবনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অন্তর্ভুক্ত হয়ে কমিটিকে আরও গতিশীল করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নেতাকর্মীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!