ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সুজানগরে ৬ প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ৯, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

সুজানগর উপজেলা বাজারে চাউলের অতিরিক্ত মূল্য এবং হোটেলের নোংরা পরিবেশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ জুলাই) মনিটরিংয়ে দেখা যায়, বিশ্বনাথ, হায়াত চাউল ঘর ও শামিম ট্রেডার্স ভাউচার ছাড়াই অতিরিক্ত দামে চাল বিক্রি করছে। এজন্য তাদের প্রত্যেককে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, এরা যেসব মিল থেকে চাল সংগ্রহ করেছে, সেই মিল ‘ভাই ভাই রাইস মিল’-এর মালিক রোকন সাহেবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, আলম হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় ৫ হাজার টাকা এবং সাহা অ্যান্ড ব্রাদার্স চালের প্রতি কেজিতে ৫ টাকা বেশি মূল্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোট ৬টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক হাসান মাহমুদ রনি ও কর্মকর্তারা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!