ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিব এর পক্ষে মনোনয়ন উত্তোলন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

৭১, পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এর কাছ থেকে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন ফরম উত্তোলন করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান পলাশ বলেন, বিএনপি একটি বৃহৎ ও সুশৃঙ্খল দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে পাবনা-৪ আসনসহ সারা দেশে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিব একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। তিনি নির্বাচিত হলে ঈশ্বরদী-আটঘরিয়া অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, নুরুল ইসলাম আক্কেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, যুবনেতা প্রতীক, আকরাম রায়হান বাবু, মীর তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!