পাবনা: পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বিগত নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। তবে এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে বিএনপি। তিনি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
