ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনায় বিএনপির প্রার্থী পুতুল

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ২২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পিতার কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারনা কার্যক্রম শুরু করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে একযোগে লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্বাচনী প্রচারনায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার বাবা প্রয়াত বিএনপি নেতা সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন। নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শেষে তিলকপুরে এক পথসভায় ফারজানা শারমিন পুতুল বলেন, এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। যারা ধর্মের নামে মানুষকে নিয়ে ব্যবসা করে, তাদের এই বাংলার মাটিতে কোনো স্থান হবে না। লালপুরের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লালপুর-বাগাতিপাড়া এলাকার উন্নয়নে জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
পুতুল বলেন, বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। তিনি জীবনে কখনো অন্যায়ের কাছে আপোস করেননি। তিনি শত জুলুম নির্যাতনের পরেও দেশ ছেড়ে যাননি। তার এই আদর্শকে লালন করে আমরা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের জন্য ভোট চাইব।

তিনি আরো বলেন, “তারেক রহমান বাংলাদেশের তিনশ আসনে তিনশ হিরার টুকরো বেছে নিয়েছেন। আমরা সেই আগামীর বাংলাদেশ গড়তে রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। যারা সেই পথে বাধা সৃষ্টি করছে, তাদের ব্যালটের মাধ্যমেই উপযুক্ত জবাব দেওয়া হবে।

পুতুল আরও বলেন, “শুনছি কেউ কেউ মাইকিং করে বলছেন তারেক রহমান ভুল করছেন আপনারা ভুল করবেন না। যারা দলের নাম নিয়ে, নেতার নাম নিয়ে বেইমানি করার চেষ্টা করছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য হুশিযারি দেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বিএনপি না বেইমান, বিএনপি, বিএনপি, ভোট দিবো কিসে ধানর শীষে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বলে স্লোগান দেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!