ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে- টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নভেম্বর ১৫, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপি’র  কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই।আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শনিবার (১৫নভেম্বর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

টিপু বলেন ৪৩বছর ধরে দলের হয়ে কাজ করছি, কখনো পিছপা হয় নাই। বেগম খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই। আমি (টিপু) শেষ মূহুর্ত পর্যন্ত বিএনপির সাথেই থাকতে চাই।

তিনি বলেন দলের যে মনোনয়ন দিয়েছে সেটি প্রাথমিক মনোনয়ন। আমরা দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মনোনয়নের বিরুদ্ধে আমি নির্বাচন করতে চাইলে, দল আমাকে বহিষ্কার করে দিবে। কারণ বিএনপি একটি অনেক বড় দল, আমি সাগরের এক ফোঁটা পানির মত, আমাকে বহিষ্কার করলে দলের কোন ক্ষতি হবে না। আবার এমনও আছে এই বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল যদি আমাকে বহিষ্কার করে, তাহলে আমি কি নির্বাচন করব। আপনারা কি আমার সাথে থাকবেন। এসময় জনসভায় উপস্থিত জনতা তাকে দুই হাত তুলে সমর্থন জানান। এসময় টিপু বলেন আপনারা দেখুন লালপুর-বাগাতিপাড়া জনতা কি রায় দিয়েছেন।

টিপু আরও বলেন জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও জনগণ বড়। আমি ক্ষুদ্র একটি মানুষ, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার লালপুর বাগাতিপাড়া মেহনতী মানুষকে জেল জুলুম নির্যাতন থেকে বাঁচাতে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমার বিশ্বাস জন্মেছে লালপুর বাগাতিপাড়াতে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী পার্লামেন্ট নির্বাচনে জনতার প্রার্থী অবশ্যই বিজয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!