ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায় না, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় —–অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আগস্ট ৩, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চাই না, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

তারেক রহমান দেশের ১৮কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। দেশের মানুষ তার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আসে।
শনিবার (২ আগস্ট) বিকেলে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে লালপুর উপজেলা ও পৌর বিএনপি কতৃক আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও “আগস্ট” ২০২৪ স্মরণে বিজয় মিছিল অনুষ্ঠানে লালপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টিপু বলেন ৫আগস্টের পর যে সকল সংগঠন গড়ে উঠেছে তাদের নেতাকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন অফিসে তদবির শুরু করেছেন। কিন্তু তারেক রহমান কোথাও কোন তদবির করেন নাই। আজকে দেশের অনেক সাংগঠন তারেক রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন আবার যদি ফ্যাসিবাদরা ফিরে আসে তাহলে বিএনপি তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেও রাজনীতি করতে পারলেও আপনারা কিন্তু পারবেন না। সুতরাং আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের নিকট নিরাপদ।

টিপু বলেন বিগত ১৭ বছর শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজনীতি করেছে।
তিনি আরো বলেন আজ বর্তমান সরকারের ক্ষমতায় আসা এক বছর হয়ে গেছে। যারা জুলাই আগস্টে নিহত হয়েছে তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। অথচ যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা দিতে পারেন নাই। যারা নিহত হয়েছে তাদের পরিবারের কোন ব্যবস্থা নিতে পারেন নাই। কিন্তু আমাদের নেতা তারেক রহমান তাদের খোঁজ খবর নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপি`র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকার, যুগ্ন আহবায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুব দলের আহবায়ক আবুল খায়ের একে, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাহেব আলী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে গোপালপুর বাজার থেকে একটি বিজয় মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি গোপালপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!