ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
নভেম্বর ৯, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা বিএনপি। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতার প্রতীক। বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।”

তিনি জানান, ৭ই নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান আগামী ১০ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শিমুল বিশ্বাস আরও বলেন, “পাবনা জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই চার প্রার্থীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সোমবারের শোডাউনে অংশ নেবেন। জনগণের সমর্থনই আমাদের শক্তি।”
তিনি শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যাদের বিশেষ প্রয়োজন নেই, তারা অনুগ্রহ করে ওই সময় শহরে না এসে আমাদের রাজনৈতিক সমাবেশে সহযোগিতা করবেন। এতে জনসাধারণের সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ বিভিন্ন উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির নেতারা স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ জানান এবং বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে পেশাদার উপস্থিতি ও সংবাদ প্রচারে সহযোগিতা কামনা করেন এবং পরিশেষে ধানের শীষের বিজয় কামনায় মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!