দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম—তাই ব্যবসার জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্সের মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে জেলার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“ব্যবসায়ীরাই দেশের চালিকা শক্তি। সুষ্ঠু ব্যবসা ব্যবস্থার মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সম্ভব। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে ব্যবসায়িক পরিবেশ রক্ষা ও সম্প্রসারণে কাজ করতে হবে।”

সভায় নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম এবং পরিচালক এবিএম ফজলুর রহমান যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক সময়ে রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার। তিনি বলেন, “পাবনার ব্যবসায়ীদের ঐক্য, সচেতনতা ও সংগঠনিক শক্তি অন্যান্য জেলার জন্য উদাহরণ হতে পারে।”
সভায় নবনির্বাচিত সহ-সভাপতি মো. রাশেদুজ্জামান রাসেদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মো. রবিউল ইসলাম রবি, মো. গোলাম রব্বানী কামনা, এ কে এম মুসা, মো. হারুন অর রশিদ, শেখ রতন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল হোসেন, এইচ এম রেজাউল, মো. তাজউদ্দীন মিলন, মো. জাহিদ হোসেন জামিম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, মো. ইমরুল হাসান রন্টি, মো. অলিউল ইসলাম, মো. হারুন অর রশিদ লাইজু, মো. সাইফুল আলম লিটন, মো. ইফতেখার আলম মুন্না এবং মো. কুতুব উদ্দিন শেখ সুইট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাজা মবিলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. জালাল উদ্দিন, ব্যবসায়ী হাজী বাবলু, মেসার্স সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ডাবলুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা ব্যবসায়ী স্বার্থরক্ষা, স্থানীয় শিল্পের প্রসার এবং ন্যায়সঙ্গত দাবিগুলোর বিষয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
