বাংলাদেশ বি আই ডব্লিউটিএ’র সাবেক সফল চেয়ারম্যান, সারাদেশের শ্রমিকদের আস্থাভাজন নেতৃত্ব, দল–মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার কাছে পরোপকারী মানুষ হিসেবে পরিচিত শামসুর রহমান শিমুল বিশ্বাস।
দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক উদ্যোগে সুপরিচিত আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তিনি। দীর্ঘ সময় ধরে নিজের সামর্থ্য ও সুযোগকে মানুষের কল্যাণে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পাবনায় রেখেছেন উন্নয়ন ও মানবসেবার দৃশ্যমান ছাপ।
ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি পাবনা সদর আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে মানুষের অভূতপূর্ব সাড়া তাকে আরও উজ্জীবিত করেছে। তবে এরই মধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর ছদ্ম ফেসবুক আইডিগুলো তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে তার অবস্থান জানতে চাইলে শিমুল বিশ্বাস স্পষ্টভাবে বলেন—“মিথ্যা আল্লাহর কাছে অপছন্দের, আমার কাছেও অপছন্দ। তাই আমার নেতা–কর্মীদের কঠোরভাবে নির্দেশ দিচ্ছি—আমরা কারও বিরুদ্ধে মিথ্যা দিয়ে লড়াই করব না। সত্যকে সঙ্গী করেই আমরা এগোবো। মিথ্যার বিরুদ্ধে আল্লাহই আমাদের রক্ষাকারী।”
তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচনী পরিবেশে সৎ, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ। যারা মিথ্যা ও অপপ্রচারে জড়িত, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলব—জনগণ সব দেখছে। সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই।”
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, শিমুল বিশ্বাসের জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিপক্ষ মহল তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে টার্গেট করছে। তারা বলেন, এসব অপপ্রচার যতই হোক, মাঠে জনগণের সাড়া প্রমাণ করে শিমুল বিশ্বাসের গ্রহণযোগ্যতা আরও বাড়ছে।
স্থানীয় ভোটারদেরও মত, উন্নয়নমুখী চিন্তা, মানবিক কাজ ও ব্যক্তিগত সততার কারণে শিমুল বিশ্বাস এই এলাকার রাজনীতিতে এক নতুন আশার প্রতীক হয়ে উঠছেন।
