ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা অনিক খন্দকারের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম অনিক খন্দকারের পিতা মরহুম হামিদুল ইসলাম টিপু খন্দকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাদ যোহর দাশুড়িয়া চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!