নাটোর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে তারুণ্যের আনন্দ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকরা
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে “তারুণ্যের সকল ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানে লালপুর শ্রী. সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য তারুণ্যের আনন্দ মিছিল বের করা । মিছিলটি লালপুর ত্রিমোহিনি চত্বর হয়ে থানা মোড় প্রদক্ষিণ শেষে হল মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলছুট নেতা কর্মীদের উদ্দেশ্য আহবান জানান।
তারা আরো বলেন যারা বিএনপি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ মানেন, দলকে ভালবাসেন, তারা কখনো দলের বাইরে গিয়ে কাজ করতে পারে না। আপনারা যে বিএনপি’র সাচ্চা কর্মী তা প্রমাণ করতে আগামীকাল থেকে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে প্রমাণ করবেন। অন্যথায় বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের ক্ষমা করবেন না।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল সদস্য বুলেট খাঁন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
