নাটোর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে নির্বাচনী প্রচারনা ও গণ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকর রবিবার (১৬নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই গণ মিছিল করা হয়।
লালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগেলালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুর থানা মোড় প্রদক্ষিণন শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
গণ মিছিল শেষে বক্তারা বলেন যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না। আমরা লালপুর-বাগাতিপাড়ার মানুষ কোন বিশেষ ব্যাক্তির রাজনীতি করি না, আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগ গণ মিছিল ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
