নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর-২০২৫ ) উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোট ৫শ ৪৯জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এরমধ্যে ৫২৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য- ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে ও শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত এ পরীক্ষায় বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি–২০২৫ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মিলনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম রিয়াজুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আদম আলীর জ্যেষ্ঠ কন্যা আইনজীবী আরজুমান্দ বানু পুষ্প, কনিষ্ঠ কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আঞ্জুমান আরা পাপড়ী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ, বর্তমান সভাপতি, আদম আলী শিক্ষাবৃত্তির কেন্দ্র সচিব ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল হক টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, আরিফুল ইসলাম, গ্রীন ভ্যালি পার্কের পরিচালক শামসুজ্জোহা, শিক্ষাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল প্রমূখ।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ ডিসেম্বর-২০২৫ বেলা ১১টায় অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
