ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার প্রতিবাদে ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
ডিসেম্বর ১৯, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সদ্য কারামুক্ত মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!