লালপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজনের কর্মী ও সমর্থকরা।
বুধবার (১২নভেম্বর) রাতে উপজেলার লালপুর সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মশাল মিছিল বের করেন ডাঃ ইয়াসির আরশাদ রাজনের কর্মী ও সমর্থকরা। মশাল মিছিলটি লালপুর বাজার দক্ষিণ শেষে রামকৃষ্ণপুর ঈদগাঁ মাঠে গিয়ে শেষ হয়।
এসময় মনোনয়ন বঞ্চিত নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজনের কর্মী সমর্থকরা সদ্য বিএনপির মনোনয়ন ঘোষিত প্রার্থী বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান ডাঃ ইয়াসির আরশাদ রাজন দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও কারাবন্দীর শিকার হয়েছেন তার কর্মী সমার্থক। দলের নীতি নির্ধারকসহ দেশ নায়ক তারেক রহমানের নিকট মনোনয়ন পুনবিবেচনার মাধ্যমে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে দেওয়ার দাবি জানান।
এসময় তারা আরো জানান ডাঃ ইয়াসির আরশাদ রাজনের নির্দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা মাঠে থাকব।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আশরাফুল আলম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, যুবদল নেতা সাকিবুল আলম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
