ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলার ১ নং সাঁড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আরামবাড়িয়া আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদের আগে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। এক এগারোর সময়ের সরকার বেগম জিয়াকে দেশের বাইরে চলে যেতে বলছিলেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি মরি বাঁচি বাংলাদেশেই থাকবো। এদেশের বাইরে কোথাও আমি যাবোনা।
বক্তারা আরো বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস আলী খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ মালিথা, প্রধান বক্তা ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপির নেতা এস এম ফজলুর রহমান, বিশেষ বক্তা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সন্টু সরদার, মাথা বাবলু, আকরাম, রবি, সহ যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল, বিপু, মোরশেদ, আনারুল, খলিল, সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফিরোজ হামজা।

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন, যুবদলের সাবেক নেতা ফিরোজ ইফতেখার পাপ্পা, সহযোগিতায় ছিলেন যুবদল নেতা সোহান পারভেজ বিপু প্রমূখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!