পাবনার আটঘরিয়ায় কৃষিতে অযৌক্তিক সেচ চার্জ বৃদ্ধির প্রতিবাদ এবং আলোচনা সাপেক্ষে যুক্তির সমাধান করার লক্ষ্যে ২৫ জানুয়ারি রবিবার আটঘরিয়া প্রশাসনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বছর আসাঢ ও চৈত্র সিজনে যথাক্রমে প্রতিবিঘা চার্জ ছিল বারোশো টাকা ও ১৮০০ টাকা কিন্তু গত ১৬/০১/২৫ সালে গভীর নলকূপ মালিক সমিতি কৃষকের সাথে আলোচনা না করে তা ২০০০ টাকা ও ২হাজার ৮শ টাকায় উন্নতি করে। কৃষক নেতা আসাদুজ্জামান ও আবেদ আলী জানান আটঘরিয়া সাধারণ কৃষক এই অতিরিক্ত চার্জ বৃদ্ধিতে অযৌক্তিক বলে মনে করেন এবং সমাধানের জন্য উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য ২০১০ সালে সরকার সেচ চার্জ ৬০০ টাকা ও এবং ১০০০ টাকা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু কোন চিঠি ছাড়াই তারা দফায় দফায় বাড়িয়ে এ পর্যায়ে নিয়ে আসছে। কৃষক নেতারা আরো জানান গত ১৬/০২/২৬ ইং তারিখে এক আলোচনা সভায় কৃষকদের অবগত না করে সেচ চার্জ বৃদ্ধি করা হয়। আটঘরিয়া উপজেলা সকল কৃষক সেচ চার্জ বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। বিদ্যুৎ বিলের উপর ২০% ভর্তু কি আছে। আরো ভর্তুকি বৃদ্ধি করার আশা প্রকাশ করেন। প্রতি বিঘা জমিতে বিদ্যুৎ বিল ৩শ টাকার দাবি জানানো হয়। কৃষকের দাবি আষাঢ়ে সিজনে ৮০০ টাকা ও চৈত্র সিজনে ১২০০ টাকা সর্বোচ্চ নির্ধারণ করার দাবি জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
