আটঘরিয়া(পাবনা) সংবাদদাতা:
পাবনার আটঘরিয়ায় স্বামীর উপর অভিমান করে ফাতেমা খাতুন(৬০) নামের এক বৃদ্ধ মহিলা বিষ পানে আত্বহত্যা করেছে। তার স্বামীর নাম আব্দুল লতিফ।
ঘটনাটি ঘটেছে একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় গতকাল বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেলে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাওয়ার পথে মারা যায়।
এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ মর্গে পাঠানো হয়।তিনি আরো জানান লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে আটঘরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
