ফজলুর রহমান খান, আটঘরিয়া(পাবনা):
২০২৪-২৫ অর্থবছরে উপজেলা মৎস্য দপ্তরের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন মোবাইল কোট/অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভূষ্মিভূত করা হয়েছে।
আটঘরিয়া উপজেলার প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে মৎস অধিদপ্তরের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৯৫টি অবৈধ চায়না দুয়ারি জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
মৎস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বুধবার ২ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে ভস্মিভূত করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, এছাড়া দেবোত্তর ইউনিয়ন এর বালিয়ার বিল, তারা পাশা বিল, লক্ষীপুর ইউনিয়ন এর গারুলিয়া, গম বিল, চায়না দুয়ারি জাল দিয়ে পোনা মাছ নিধন করা হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
