ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা) :
পাবনার আটঘরিয়া পৌরসভার ১২ জন কাউন্সিলরকে এবার অপসারণ করা হয়েছে। এই ১২ কাউন্সিলের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন মহিলা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে বাংলাদেশের পৌরসভার সমূহের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
তবে প্রজ্ঞাপনে অপসারণকৃত ৯টি ওয়ার্ডে কারা দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে কোন নির্দেশনা দেয়া হয়নি।
আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলাম রতন’কে গত ১৩ আগষ্ট অপসারণ করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
