ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগের লকডাউনে প্রভাব পড়েনি ঈশ্বরদীতে

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৩, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রাজধানী ঢাকাকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করতে অনলাইনে আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির আহ্বান জানানো হলেও পাবনার ঈশ্বরদীতে তা সফল হয়নি। কোথাও বের হতে দেখা যায়নি আওয়ামীলীগ নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত দাশুড়িয়া গোলচত্ত্বর দিয়ে ধেদারছে চলাচল  করছে দূরপাল্লার যানবাহ বাস, ট্রাক, লরি ও লোকাল যানবাহন।

ঈশ্বরদী খাইরুজ্জামান বাস স্ট্যান্ড থেকে নিয়মিত চলেছে বিভিন্ন রুটের বাস। ট্রেন চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি।  ঈশ্বরদী শহর, উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় পরিবহন, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িও চলাচল করছে প্রতিদিনের মতোই।

এছাড়া বাজার ও দোকানপাটও ছিল খোলা এবং স্বাভাবিক দিনের মতোই ক্রেতা-বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানিয়েছেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা বা বাধা দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের লকডাউনের ঘোষণা সত্ত্বেও সাধারণ জীবনযাত্রা আগের মতোই চলছে।

আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীস ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সদস্যদের।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায়  নিরাপত্তা জোরদার করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ৭টি মোবাইল টিম ও ২ টি মোটরসাইকেল টিম কাজ করছে।  কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!