ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩১৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকালে ঈশ্বরদীর অভিজাত আর আর পি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি এবং স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার, ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শহীদুল্লাহ্ খাঁন, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভির প্রতিনিধি এম আর রাসেল ও এনটিভি অনলাইনের প্রতিনিধি রাসেল আলী প্রমুখ।

সূত্র জানায়, ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীদের সন্বর্ধনা আয়োজন করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার বলেন, “প্রাথমিক শিক্ষা বিস্তারে শত বাঁধা-বিপত্তি পেরিয়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে।” পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন তিনি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!