ঈশ্বরদীতে “তারুণ্যের উৎসব ২০২৫” এর অংশ হিসেবে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে তালগাছ বিতরণ করেছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ১নং সাঁড়া ইউনিয়নের এই বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে সচেতন করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ড. আতাউর রহমানি (পরিচালক, গবেষণা), আনিসুর রহমান (প্রধান, রোগতত্ত্ব বিভাগ), একেএম রাশেদুল ইসলাম (প্রধান, কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগ), ড. মনির হোসেন (প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ), ড. কেএম রেজাউল করিম (প্রধান, পরিকল্পনা বিভাগ), মো. শামসুল আরেফিন (প্রধান, শরীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগ), ড. শরিফুল ইসলাম (প্রধান, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ) এবং ড. নুর আলম (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ) প্রমুখ।

এই উৎসবে তরুণদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধ জাগ্রত করতে বিভিন্ন সচেতনতামূলক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব চিন্তাধারাকে উৎসাহিত করা হয়।
