ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা তরুণদের বিষন্নতা ও অপরাধ থেকে বিরত রাখে: শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুন ৯, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা—তাদের সঠিক পথে পরিচালনা করা গেলে ভবিষ্যতের জন্য গড়ে তোলা সম্ভব একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম—বললেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

ঈদের তৃতীয় দিন, সোমবার (৯ জুন ২০২৫) সকাল ১০টায় পাবনার ঐতিহ্যবাহী রাধানগর মজুমদার একাডেমিতে প্রাক্তন শিক্ষার্থীদের (২০তম ও ২২তম ব্যাচ) আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতি গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাদের সুস্থ সংস্কৃতির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা গেলে দেশ থেকে দুর্নীতিবাজ ও জুলুমকারীদের প্রতিহত করা সম্ভব।”

অনুষ্ঠান শেষে তিনি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!