ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় র‌্যাবের অভিযানে ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুন ২৪, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ জাল টাকা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে Rab এর একটি অভিযান দল। রবিবার (২৩ জুন) রাতে পাবনা জেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকা থেকে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান কালে সংঘবদ্ধ জাল টাকার চক্রের চার সদস্যকে ৫৩হাজার জাল টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগন্জ জেলার শাহাজাদপুর থানাধীন দ্বারিয়াপুর গ্রামের রেকাত শেখের ছেলে সবুজ সেখ (৩২), একই থানার কাঙলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩), যুগ্নীদহ গ্রামের আব্দুর রউফ মাল্লার ছেলে আতিক মাল্লা (২৩) ও দ্বারিয়াপুর কান্দা পাড়ার মতিয়ার প্রামাণিকের ছেলে শাহিনুল প্রামাণিক (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৩৯৫ আসল টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি সিএনজি আটক করা হয়েছে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন হাট-বাজারে ফল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের নামে জাল টাকা ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলো বলে স্বীকার করেছে।
আটককৃতদের বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় মামলা দায়ের করে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, জাল টাকার বিস্তার এবং সাধারণ জনগণের প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!