ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ভোক্তা অধিকারের বাজার অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুন ১৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া ও জালালপুর বাজারে পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুষ্পপাড়া বাজারে “রইচ স্টোর” কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, জালালপুর বাজারে “সাত্তার স্টোর” কে ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং “তানভীর কনফেকশনারী” কে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!