ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার-১

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 

পাবনায় র‌্যাপিড  এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে মোঃ তুহিনুজ্জামান অপু (৩৮) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩.২০ ঘটিকার সময় পাবনা জেলার পাবনা সদর থানাধীন খয়েরসুতি লারিবাটা উত্তরপাড়া সাকিনস্থ জনৈক সাইফুল ইসলাম, পিতা-মৃত সোলাইমান এর আধা পাকা ভাড়াটিয়া বাসার পশ্চিম পার্শ্বের শয়ন কক্ষে’অভিযান পরিচালনা করে  তাকে গ্রেফতার করা হয়।

মোঃ তুহিনুজ্জামান অপু (৩৮) সদর উপজেলার খয়েরসুতি লারিবাটা উত্তরপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে।

গ্রেফতার এর সময় তার কাছে থাকা ০১ টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড গুলি, ০১ টি ধারালো ছুরি, ০১ টি চাপাতি, ০১টি ইলেক্ট্রিক শক মেশিন, ০১টি বেইজবল ব্যাট, ০১টি মোবাইল ও ০২ টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ পাবনা শহর এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।

গোপন সূত্রে জানতে পারি যে, পাবনা জেলার সদর থানাধীন খয়েরসুতি এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী অসৎ উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র রিভলবারসহ অবস্থান করছে। সেই মোতাবেক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তাছাড়াও  তার বিরুদ্ধে আরো একটি হত্যা চেষ্টা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ তুহিনুজ্জামান অপু (৩৮) এর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় The Arms Act 1878  এর 19A/19(f)  ধারা মোতাবেক মামলা দায়ের করতঃ তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!