ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভুল নম্বরে পাঠানো বিকাশের ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেন আতাইকুলার পান বিক্রেতা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
এপ্রিল ২১, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিকাশে ভুল করে পাঠানো ৫০ হাজার টাকা সততার নিদর্শন রেখে ফেরত দিলেন পাবনার আতাইকুলা বাজারের এক পান বিক্রেতা।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার জালালপুর ইউনিয়নের জাকারিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন, পিতা মৃত মহিউদ্দিন, অসাবধানতাবশত ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে ভুল নম্বরে পাঠান। টাকা চলে যায় পাবনার আতাইকুলা বাজারে অবস্থিত পান দোকানদার হোসেন আলীর নম্বরে।

ঘটনাটি বুঝতে পেরে কামাল হোসেন আতাইকুলা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশি সহায়তায় বিষয়টি যাচাই করে হোসেন আলী স্বেচ্ছায় এবং সসম্মানে প্রকৃত প্রাপক কামাল হোসেনকে নগদ ৫০ হাজার টাকা ফেরত দেন।

সততার এ অনন্য দৃষ্টান্তের জন্য কামাল হোসেন হোসেন আলীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এলাকাবাসীর মধ্যেও এমন মানবিক আচরণকে ঘিরে প্রশংসার জোয়ার বইছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধান করাতেও অনেকের অভিনন্দন পাচ্ছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!