ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১৬, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে রুমিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুমিয়া বেগম উপজেলার চক বাদেকুল গ্রামের মৃত এরশাদ সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় , পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষের সামনে রুমিয়া বেগম বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!