ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১৫, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট২০২৬) দুপুরে লালপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করছেন। বহিষ্কৃত ছাত্রদল কর্মীরা হলেন মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক,  ও মো. মামুন আলী ।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভির অনলাইন প্রতিনিধি সাংবাদিক সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে ওই তিন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপ=ন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনো মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে ছাত্রদলের সকল নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. মামুন আলীকে বহিষ্কার করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!