ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১৬, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর(নাটোর)প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণ করার লক্ষ্যে গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজীপাড়া সড়কের পাশে ৩০০টি তালগাছ ও ১০০টি দেশি নিমগাছসহ মোট ৪০০টি গাছের চারা রোপণ করা হয়।

একই বরাদ্দের আওতায় ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু বলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের দিকনির্দেশনায় আমরা ইউনিয়নে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, পরিবেশ সংরক্ষণ এবং সুস্থ-সবল তরুণ প্রজন্ম গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা এবং বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর যথাযথ ব্যবহারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হাফিজুর রহমান,  ইউপি সদস্য খন্দকার আব্দুল মান্নান, রজব আলী, মোজাহার আলী খান, ফুলি বেগম, তসলিমা বেগম মিলি, লতিফা বেগম, মাহাবুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!