লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৩১পিস ইয়াবাসহ মোঃ রহম আলম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক রহম আলম উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে।
লালপুর থানা সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত পৌনে ৮টার সময় গৌরিপুর এলাকায় রহম আলমের চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার নিকটে থাকা ৩১পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটক রহম আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
