ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে প্রাথমিক শিক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৫, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, এবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকরা।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!