ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শরিফুল ইসলাম তুহিনের প্রথম কারামুক্তি দিবস পালন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৫, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বিএনপির অন্যতম নেতা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীর সভাপতিত্বে এবং সদস্যসচিব বিপুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী মো. আব্দুস সামাদ সুলভ মালিথা, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পণ্ডিত এবং মো. হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম লাকি, যুবদল নেতা শরিফুল, লিটন, ইমদাদ ও রনি এবং ছাত্রদল নেতা জীবন মোল্লা, সিদ্দিকুর রহমান সিদ্দিক ও ইমন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও শরিফুল ইসলাম তুহিন দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শরিফুল ইসলাম তুহিন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল আলিম।

অনুষ্ঠানে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার সলিমপুর, মুলাডিুলি, সাড়াসহ প্রতিটি ইউনিয়নে যুবদলের আয়োজনে  বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনের প্রথম কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে গেছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!