ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ ছাত্রনেতা মেরিদুল ইসলামের

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৩, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন ছাত্রনেতা এস. এম. মেরিদুল ইসলাম|

সোমবার (১৩ জুলাই) স্যোসাল মিডিয়ায় এ তথ্য জানান তিনি| ফেসবুক তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান| নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন এবং মাদক ও বাল্য বিবাহ রোধে কার্যকর ভুমিকা পালন করবেন|

এস. এম. মেরিদুল ইসলাম বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি| একই সঙ্গে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|

এ সময় তিনি দাশুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন|


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!