ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটক ৪

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ২৯, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক তিনটি অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার আসমত সরকারের ছেলে লাম সরকার (৩০), ওয়ালিয়া মধ্যপাড়া এলাকার মৃত দেলু প্রামানিকের ছেলে সোহরাব আলী (৫৫), ঈশ্বরপাড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে মাহাফুজ মন্ডল (২৬) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার মজনু মন্ডলের ছেলে সোহাগ মন্ডল (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টা থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে মোহরকয়া পশ্চিমপাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২ গ্রাম হেরোইনসহ লাম সরকারকে আটক করা হয়। এছাড়া গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাফুজ মন্ডল ও সোহাগ মন্ডলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে, ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামে আরেকটি অভিযানে একটি ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ সোহরাব আলীকে আটক করে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, লালপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!