বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ঈশ্বরদীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন উপস্থিত সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলু বিশ্বাস, আলিফ হাসান, তুহিন হোসেন, মমিন উদ্দিন, ফিরোজ মাহমুদ, আব্দুল আল পিয়াস, ওমর ফারুক সানি, মিঠুন হোসেন, আলমগীর হোসেন, মাসুম মোল্লা, হানিফ, তামান্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
