ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

Spelling Star-এ জেলা পর্যায়ে প্রথম ঈশ্বরদীর ফারহান, পেল সংবর্ধনা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ‘Spelling Star 2026’-এর অডিশন রাউন্ডে পাবনা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ঈশ্বরদীর ক্ষুদে শিক্ষার্থী ফারহান সাদিক। তার এ সাফল্যে তাকে ও তার পরিবারকে সংবর্ধনা দিয়েছে শাহীন ক্যাডেট স্কুল, ঈশ্বরদী শাখা

শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের উদ্যোগে আয়োজিত ‘Spelling Star 2026’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ের অডিশনে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে ফারহান।

ফারহান সাদিক ঈশ্বরদীর স্বর্ণকলি বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার মানিকনগর মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. গোলাম সরওয়ার

জেলা পর্যায়ে প্রথম হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফারহানের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তার এ অর্জনে গর্বিত স্থানীয়রাও। ছোট বয়সে ইংরেজি বানান প্রতিযোগিতায় এমন সাফল্যকে ভবিষ্যতের সম্ভাবনাময় পথচলার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে ফারহানের সাফল্য উদযাপন করতে শাহীন ক্যাডেট স্কুল, ঈশ্বরদী শাখার পক্ষ থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ফারহানের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তার আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ফারহানের পরিবারের সদস্যরা বলেন, জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ফারহানকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে তারা নিয়মিত উৎসাহ দিয়ে যাবেন।

শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, ফারহানের এ অর্জন ঈশ্বরদীর অন্যান্য শিক্ষার্থীদেরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সে ঈশ্বরদীর সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা তাদের।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!