ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে হ্যাকিং ও প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ৩০, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মহারাজপুর ঘোষপাড়া গ্রামের মো. বিপ্লব সরকারের ছেলে তাসকিন আহম্মেদ সুইট (১৮) এবং সাজদার রহমান আগার ছেলে মো. সেলিম (২২), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. মারুফ আলী (২১), মো. সুজন মন্ডলের ছেলে মো. মেহেদী হাসান সবুজ(২৩) এবং বিলমাড়ীয়া হাউসপাড়া গ্রামের মো. উফাজ মালিথার ছেলে মো. আতিকুর রহমান (২০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মহারাজপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাসকিন আহম্মেদ সুইট ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে শনিবার বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে মারুফ আলী, মেহেদী হাসান সবুজ ও আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজন হ্যাকিং এবং বিভিন্ন অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!