ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক :
আগস্ট ২৭, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পূর্নিমার আলোয় নির্ভূল রোগ নির্ণয়” এই অঙ্গীকারে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন এবং দক্ষ চিকিৎসক দ্বারা সেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে ঈশ্বরদীর শেহশার রোডে যাত্রা শুরু করলো পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টার।

বুধবার ২৬ আগস্ট’২৬ দুপুরে নিজস্ব কার্যালয়ের ছাদে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পল্লী চিকিৎসক এ.এইচ.এম. মোস্তফা কামাল’র সভাপতিত্বে এবং পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি, গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা,

বিএনপি নেত্রী রোকেয়া হাশেম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডাঃ শুভ কুমার পাল, ডাঃ ফাইজুর লুবনা, ডাঃ আসিফ সামলিন, ডাঃ অলোক মজুমদার, ডাঃ আবুল হাশেম। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন যথাক্রমে পল্লী চিকিৎসক পিয়াস, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মানিক, পল্লী চিকিৎসক মোঃ রকি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আবুল কালাম। গীতা পাঠ করেন রিপন কুমার সরকার। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী। প্রচুর সংখ্যক শুভাকাঙ্ক্ষী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!