ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এমইপি গ্রুপের মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্র

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক:
আগস্ট ২৭, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে এমইপি গ্রুপের উদ্যোগে এবং পরিবেশক সাফা মানহা ট্রেডার্সের সৌজন্যে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস এলাকার কাশমেরী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আব্দুস সোবহান।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মিতুল সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমইপি গ্রুপের পাবনা টেরিটরির টেরিটোরি সেলস ম্যানেজার মানব চন্দ্র বাড়ৈ। এ সময় ফিল্ড অফিসার মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামিম হোসেন এবং ঈশ্বরদী ইলেকট্রিশিয়ান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিরুল ইসলাম।

জমকালো এ আয়োজনে ঈশ্বরদী এলাকার প্রায় ১৩০ জন দক্ষ ও অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, পণ্যের ব্যবহার ও মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলে উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!