ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জিপিএ-৫ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মরহুম নেফাউর রহমান রাজু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মশিউর রহমান মজনুর সভাপতিত্বে এবং শিক্ষক রেজাউর রহমান পাপ্পু ও মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি খাদিজা আক্তার নিপা ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল, ছাত্রনেতা ইসমাঈল হোসেন মোহনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অন্যরাও পড়াশোনায় মনোযোগী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তারা যেন উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!