ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর দাদপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির অভিষেক

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
আগস্ট ২৭, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীর দাদপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও অভিভাবক সদস্য মো. ইমদাদুল হক মেম্বারের বরণ ও অভিষেক অনুষ্ঠান ২৭ আগষ্ট ২০২৬ সকাল ১০ ঘটিকায়  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন।

এ সময় প্রধান অতিথি মো. শরিফুল ইসলাম তুহিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে দাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির দক্ষ ও কার্যকর নেতৃত্বে দাদপুর উচ্চ বিদ্যালয় উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!