ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় কাঠ ব্যবসায়ী হত্যা: প্রধান আসামি টিপু গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
এপ্রিল ২৪, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আতাইকুলায় কাঠ ব্যবসায়ী জাইদুল মোল্লা হত্যা মামলার প্রধান আসামি বাদল ওরফে টিপুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পাবনা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন।

তিনি জানান, পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন তেবাড়ীয়া গ্রামের ‘খাঁর বটতলা’ এলাকায় কাঠ ব্যবসায়ী জাইদুল মোল্লা (৫৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবার আতাইকুলা থানায় মামলা দায়ের করলে, তদন্তের দায়িত্ব নেয় পিবিআই।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি আকরাম (৩০) কে আটক করা হয়। আকরামের জবানবন্দিতে হত্যার মূল পরিকল্পনাকারী বাদল ওরফে টিপুর নাম উঠে আসে। গত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁদার টাকার প্রলোভনে জাইদুলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত জাইদুল পাবনার সাঁথিয়া থানার বড় পাথাইলহাট গ্রামের বাসিন্দা ও মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!