র্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি আভিযানিক দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কুমারখালী থানার ঘোষপুর বাবরিতলা এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ৩০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে মো. জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে যেকোনো তথ্য র্যাবকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
